প্রিন্সিপালের বানী

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মহা বিজ্ঞানী। কুরআনুল কারীম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানময় এক মহাগ্রন্থ। ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বাণী ও কর্মময় জীবন ছিল বিজ্ঞানময়। মুসলিম বিজ্ঞানীরাই সর্ব প্রথম বিশ্বকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। ইসলামের এই গৌরবোজ্জল ঐতিহ্য বক্ষে ধারণ করে একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষ যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নতির অগ্রযাত্রায় প্রতিটি দ্বীনী প্রতিষ্ঠানের অংশীদারিত্ব আজ সময়ের দাবী। ঢাকা জেলার শ্রেষ্ঠ দ্বীনী প্রতিষ্ঠান শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা আজ তার নিজস্ব ‘ ওয়েবসাইট ’নির্মাণের মাধ্যমে গ্লোবাল ওয়ার্ল্ড এর সাথে এবং সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে যুক্ত হয়ে এক ধাপ এগিয়ে গেল। ফা-লিল্লাহিল হামদ। আমি আশা করি এখন থেকে শিক্ষা প্রশাসন ও অন্যান্য যোগাযোগ সহজীকরণের সুবাদে শিক্ষার্থী সহ পৃথিবীর সকল মানুষের কাছে মাদরাসাটি আরো জনপ্রিয় হয়ে উঠবে। জ্ঞান-বিজ্ঞানের সকল স্রোতধারার সাথে সংযুক্ত হয়ে এ প্রতিষ্ঠানটি আরো বেশী অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করি।