ঐতিহ্যবাহী শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার তথ্য প্রযুক্তি নির্ভর প্রশাসনিক ও একাডেমিক কর্মকান্ড উন্নয়নের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে যে সকল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে তার একটি হচ্ছে আর্ন্তজাতিক মানের একটি ওয়েসবাইট চালু করা। এর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির জগতে নিজস্ব অবস্থান সুদৃঢ করতে সক্ষম হবে। আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে শিক্ষার্থীরা ঘরে বসেই ভর্তি সংক্রান্ত তথ্য, পাঠ পরিকল্পনা ও পরীক্ষার রুটিনসহ যাবতীয় তথ্য সহজেই পেয়ে যাবে। এছাড়া অভিভাবকগণ তাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারবেন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের কার্যক্রমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এই ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার এই ওয়েবসাইট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের একসূত্রে গ্রথিত করবে এবং প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য এবং বিভিন্ন অর্জন বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে। এই ওয়েবসাইট তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে নতুন মাত্রা যুক্ত করবে এই প্রত্যাশা করছি। নানা সীমাবদ্ধতা অতিক্রম করে যাদের অফুরন্ত উৎসাহ, কর্মদক্ষতা ও অক্লান্ত পরিশ্রমে উক্ত ওয়েবসাইট খোলা হচ্ছে তাদের সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ।
