শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা,ধামরাই,ঢাকা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রসিদ্ধ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৯ ঈসায়ী সনে প্রতিষ্ঠা লাভের পর থেকে অদ্যাবধি ইসলামী ও সাধারণ শিক্ষার প্রচার ও প্রসারে এই মাদরাসার অনন্য সাধারণ অবদান রয়েছে। এই মাদরাসা থেকে শিক্ষা লাভ করে অনেকেই দেশ বিদেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মাদরাসার ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলেছে। বর্তমানে মাদরাসায় রয়েছে একঝাঁক মেধাদীপ্ত সুযোগ্য শিক্ষক মন্ডলী। প্রায় দেড় সহস্র শিক্ষার্থীর পদচারণায় অবিরাম মুখরিত মাদরাসার সবুজ ক্যাম্পাস। ধারাবাহিক সাফল্য ও বহুমাত্রিক অর্জনের কারনে সরকার ২০১৬ সালে মাদরাসা ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মাদরাসার স্বীকৃতি দিয়েছে। পরীক্ষা সমূহের ঈর্ষনীয় সাফল্যের সাথে সাথে সহ শিক্ষা ক্রমিক তথা সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গন ও অন্যান্য ক্ষেত্রে এর সাফল্য উজ্জল। তথ্য প্রযুক্তির ধুনিকায়নের যুগে মাদরাসার সামগ্রিক তথ্যকে শিক্ষার্থী, অভিভাবক এবং সরকারের বিভিন্ন অফিসসহ সুবিধাভোগী সকলের জন্য ইন্টারনেট ভিত্তিক তথ্য দ্বার উন্মুক্ত করে দেয়ার জন্য একটি সমৃদ্ধ ওয়েবসাইট খোলার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। মহান আল্লাহ এর মাধ্যমে আমাদের উদ্যোগকে সাফল্য মন্ডিত করুন এবং উত্তরোত্তর মাদরাসার উন্নতিকে ত্বরান্বিত করুন। আমীন। ইয়া রাব্বাল আলামীন।
